নিজস্ব প্রতিবেদক : | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট
ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং আন্তঃসম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এক ইফতার প্রোগ্রাম ও মিলনমেলা আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন সম্পূর্ণভাবে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদারের উদ্দেশ্যে করা হয়েছে এবং এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
ইফতার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ০৮ মার্চ ২০২৬ (রবিবার) তারিখে রুফটপ রেস্টুরেন্ট (লেভেল–৯), র্যাংকস টাওয়ার (ব্যাংক এশিয়া ভবন), ৬৮ পুরানা পল্টন, ঢাকা।
উক্ত প্রোগ্রামে ঢাকায় কর্মরত জবিয়ানরা বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত প্রতিনিধিত্ব করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর কর্মকর্তা, মেট্রোরেল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড)-এর স্টেশন কন্ট্রোলার ও ক্রু ম্যানেজার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর সহকারী পরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-সহকারী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা শাখার কর পরিদর্শক, অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক (প্রশাসন ও হিসাব), বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (SI), পুলিশ সার্জেন্ট, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক, সহকারী পরিচালক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, পাবালী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—আজকের পত্রিকার সিনিয়র সাব-এডিটর, টেকফিনিটি বাংলাদেশ প্রতিষ্ঠানের কর্ণধার, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, সম্পাদক ও প্রকাশক, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ অন্যান্য পেশাজীবীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক পরিচিতি পর্বে নিজেদের নাম, সেশন, বিষয়, কর্মস্থল ও দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেন। এ সময় জবিয়ানদের মধ্যে পেশাগত নেটওয়ার্ক, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এই প্রোগ্রামের আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে ঢাকায় কর্মরত জবিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় হবে। রমজানের ঈদের পরে কোনো এক বন্ধের দিন (শুক্রবার/শনিবার) ঢাকায় কর্মরত জবিয়ানদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং আন্তঃসম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মিলনমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।