শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের নিকট ব্যবহারিক পরীক্ষার নামে ৩০০ টাকা গ্রহণ

সোমবার, ২৯ মে ২০২৩   প্রিন্ট  

Default Image

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের নির্দেশে ব্যবহারিক পরীক্ষার নম্বর না দেবার ভয় দেখিয়ে চলতি এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে ছাত্র প্রতি ৩০০ টাকার করে গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগে জানাযায়, এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রে গিয়ে চিনাখড়া স্কুল এন্ড কলেজের শিক্ষকরা পরীক্ষার্থীদের বলে আসেন ২৭ মে স্কুলে ৩০০ টাকা করে নিয়ে আসতে হবে। টাকা না আনলে ব্যবহারিক পরীক্ষার নম্বর দেয়া হবে না। শিক্ষকদের এমন কথা প্রায় ১০০ জন শিক্ষার্থী ভয়ে শিক্ষকদের নিকট প্রদান করেন। বিদ্যালয়টির শিক্ষার্থী মোঃ শাওন, খাদিজা আক্তার, নিরব হাওলাদার, সাথি খাতুন, মামুন ও মোরাদ হোসেন জানান, বিদ্যালয়ের শিক্ষক সালাহ উদ্দিন, শাহাদৎ, শফিকুল ইসলাম ও হারেজ অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের কথা বলে ৩০০ শত করে টাকা ব্যবহারিক পরীক্ষার জন্য গ্রহণ করেন। এ কঠিন সময়ে আমাদের পরিবারের ৩শত করে টাকা যোগার করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। তার পরেও শিক্ষকদের ভয়ে ও নম্বর থেকে বঞ্চিত যাতে না করে সে জন্য টাকা দিয়েছি।
চিনাখড়া স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য সাইমুদ্দিন জানান, আমি লোক মাধ্যমে জেনেছি বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের নিকট থেকে ৩০০ টাকা গ্রহণ করেছেন। যা ঠিক নয়।

চিনাখড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা ব্যবহারিক পরীক্ষার নামে কোন টাকা গ্রহণ করি নাই।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি তরিকুল ইসলাম জানান, ব্যবহারিক পরীক্ষার নামে টাকা গ্রহণের কথা আমার জানা নাই। এ নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

Facebook Comments Box

Posted ০৯:৫২ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]