শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ইফতার সামগ্রীতে অনিয়ম: শিবপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

ইফতার সামগ্রীতে অনিয়ম: শিবপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত বাজার তদারকি অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার ফার্জিয়া হক।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, মিষ্টি ও বিভিন্ন ইফতারি সামগ্রী প্রস্তুত করে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুইজন সেমাই প্রস্তুতকারক ও একজন মিষ্টি ব্যবসায়ীকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins