রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু কাটার দায়ে মনোহরদীতে লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   প্রিন্ট  

অবৈধভাবে বালু কাটার দায়ে মনোহরদীতে লাখ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রির অপরাধে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

আজ বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে চরগোহালবাড়িয়া এলাকার নদীর পাড়ে তাৎক্ষণিক এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিব মিয়া।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চাঁন মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া জানান, অবৈধভাবে বালু বা মাটি কাটার ফলে নদীর পাড় ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]