শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নরসিংদীর শালিধা এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে শালিধা নতুন বাসস্ট্যান্ডের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি দোকানে প্রায় ১,০০০ (এক হাজার) লিটার খোলা ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]