রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৩০জন গ্রেফতার, ৯ কেজি গাঁজা উদ্ধার

বুধবার, ১৬ জুলাই ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৩০জন গ্রেফতার, ৯ কেজি গাঁজা উদ্ধার

গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলায় ও পরোয়ানামূলে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। বেলাব থানা পুলিশের একটি বিশেষ টিম থানাধীন মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোছা: রুবিয়া আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেফতার করে। তার বাড়ি একই এলাকার মরিচাকান্দি গ্রামে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মামলা রয়েছে।

অন্যদিকে, রায়পুরা থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করেছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০৭:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]