মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন মো. সিরাজুল ইসলাম খান

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   প্রিন্ট  

কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন মো. সিরাজুল ইসলাম খান

কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন মো. সিরাজুল ইসলাম খান

শনিবার (২৭/০২/২০২১) বিকেলে কেন্দ্রিয় কচিকাচার মেলা মিলনায়তন, সেগুন বাগিচা ঢাকায় অঞ্চলিক ভায়া ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ প্রদান অনুষ্ঠান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এম ফারুক। অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন শেরে বাংলা কৃষি বিশাববিদ্যালয়ের সাবেক ভিসি মো: কামাল উদ্দিন।

শ্রেষ্ঠ নিকাহ ও তালাক রেজিষ্ট্রার নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মো. সিরাজুল ইসলাম খানকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ ।
কাজী মো. সিরাজুল ইসলাম খান পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাকে শ্রেষ্ঠ নিকাহ ও তালাক রেজিষ্ট্রার নির্বাচিত করায় আয়োজকবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পদক পাওয়ায় আগামীতে পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশী অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, কাজী মো. সিরাজুল ইসলাম খান, এলাকার বিভিন্ন স্কুল, কিন্ডারগার্টেন, মসজিদ, মক্তব ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি এলাকায় ধুমপান, মাদক বিরোধী ও বাল্যবিবাহ বন্ধে ভূমিকা পালন করে আসছেন।

Facebook Comments Box

Posted ০৭:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]