সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ছয় কৃতি সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

সোমবার, ১৫ জুন ২০২৬   প্রিন্ট  

কিশোরগঞ্জের ছয় কৃতি সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয় কৃতি সন্তানের গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

রোববার (১৪ জুন) রাত ৮টায় গোল্ডেন চিমনি রেস্টুরেন্টে আয়োজিত এক সংক্ষিপ্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ শুভেচ্ছা জানান।

সাইদুর রহমান – সহ সভাপতি
খন্দকার আল আশরাফ মামুন- যুগ্ম সাধারণ সম্পাদক
মুজিবুর রহমান ভূইয়া সবুজ- সহ সাধারণ সম্পাদক
এডভোকেট আশরাফ জালাল খান মনন – সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
এডভোকেট মর্তুজা আল কামাল মোস্তাক – আইন বিষয়ক সম্পাদক
এডভোকেট মাহবুব আলম আখতার- মানবাধিকার বিষয়ক সম্পাদক

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের দক্ষ নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা যুবদলসহ সারাদেশের যুবদল আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান তাঁর বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে, তার জন্য আমি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য, ত্যাগ ও রাজনৈতিক আদর্শের স্বীকৃতি।

তিনি আরও বলেন, রাজনীতির মূল শক্তি হলো সততা, আদর্শ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। জাতীয়তাবাদী রাজনীতির কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাইদুর রহমান বলেন, “ব্যক্তিস্বার্থ নয়, বরং দেশ, জনগণ ও দলের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করাই আমাদের লক্ষ্য। তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক, মানবিক ও ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই।”

বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে যুবসমাজ গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক যুব সংগঠন হিসেবে আরও এগিয়ে যাবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ০৯:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]