আকতার জামিল
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট
অসউইজের কালো দেয়ালে
যখন মানুষের চিৎকার ঝরে-
ইতিহাসের রক্তমাখা শ্বাস
আমার বুকে পাথরের মতো চেপে বসে,
আমি দেখি পৃথিবী কত নির্মম,
কতটা কুৎসিত হতে পারে মানবহৃদয়।
কিন্তু-
হঠাৎই আলো নামে,
তার মুখখানি যেন ভোরের শিশিরে ভেজা পদ্ম,
তার চোখে আমি দেখি নিরপরাধ শান্তি,
যেন ধ্বংসস্তূপের ভেতর জন্ম নেয়া
অপরূপ কুসুম।
তার ঠোঁটের নীরবতা আমার নিদ্রাহীন রাতকে
আস্তে আঙুলে ছুঁয়ে ঘুম পাড়ায়,
যেন দুঃখের নদী পেরিয়ে
ভেসে আসে একখণ্ড রংধনু।
হলোকাস্টের অন্ধকারেও
সে প্রমাণ করে-
মানুষ কেবল ঘৃণা নয়,
মানুষ আসলে ভালোবাসাও,
সৌন্দর্যও, জীবনের অমল রূপও।
ভালবাসা আমার! তোমার মুখশ্রী
আমার হৃদয়ের ধ্বংসস্তূপে ফুটে ওঠা
একটি শ্বেতপদ্ম,
যা আমাকে শেখায়-
পৃথিবী কখনোই কেবল রক্ত নয়,
এ পৃথিবী আসলে
ভালোবাসারও নাম।
লেখকঃ-আকতার জামিল, যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়।
Posted ০৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]