খন্দকার আমির হোসেন
সোমবার, ১৫ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (বাংলা বিভাগের) শিক্ষার্থী এবং নরসিংদী থেকে লেখাপড়া করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রিফাত রেললাইন দিয়ে শহরের দিকে আসছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন ফাঁড়িতে নিয়ে আসে।
এব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীলিপ চন্দ্র সরকার বলেন, কলেজ শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের দিকে আসতে ছিল। বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলার কারণে সে বুঝতে পারেনি তার পিছন দিক থেকে ট্রেন আসছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদনমরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]