শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ২৭ জুন ২০২৫ প্রিন্ট
ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে আগামীকাল শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোহরদী উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস খোলা থাকবে। এ উপলক্ষে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া উপজেলার নাগরিকদের নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ভূমি উন্নয়ন কর সময়মতো পরিশোধ করা একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পায় এবং নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর হয়।
উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর এখন অনলাইনেও পরিশোধ করা যাচ্ছে। তবে সরাসরি অফিসে গিয়ে কর পরিশোধে নাগরিকরা বিভিন্ন পরামর্শ ও সহায়তা পেয়ে থাকেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের ভূমি অফিসে এসে কর পরিশোধে আগ্রহী হতে আহ্বান জানানো হয়েছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]