শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাউবিতে “MAGENDA” প্রকল্পের আওতায় গভর্নেন্সে জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত:

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট

বাউবিতে “MAGENDA” প্রকল্পের আওতায় গভর্নেন্সে জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত:

ইউরোপীয় ইউনিয়ন-অর্থায়িত “MAGENDA” (MAintain GENDer Equality in Academia) প্রকল্পের অংশীদার হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ০৬ মে মঙ্গলবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গভর্নেন্সে জেন্ডার সমতা” শীর্ষক একটি অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই কর্মশালাটি বাউবির অন্তর্ভুক্তিমূলক একাডেমিক শাসনব্যবস্থার অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালাটি উদ্বোধন করেন বাউবির MAGENDA প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক নেতৃত্বে জেন্ডার সংবেদনশীলতা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বাউবির আইকিউএসির পরিচালক ও MAGENDA প্রকল্পের গবেষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন MAGENDA প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ও বাউবির সম্মানিত শিক্ষক ড. মো. মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জনে অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং প্রান্তিক নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বাউবির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এছাড়াও তিনি প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য নীতিগত পর্যায়ে সুপারিশ প্রদান করেন, যার মধ্যে রয়েছে জেন্ডার অডিট ও সক্ষমতা উন্নয়ন।

কর্মশালায় বাংলাদেশ ও নেপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, জেন্ডার ফোকাল পারসন, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং তাঁরা একাডেমিক নেতৃত্বে জেন্ডার বৈষম্য, নারী শিক্ষার্থীদের সহায়তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত মতবিনিময় করেন।

কর্মশালার শেষাংশে বাউবি আয়োজক দলের পক্ষ থেকে MAGENDA প্রজেক্টের টীম লিডার ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কর্মশালাটি উচ্চশিক্ষায় জেন্ডার সমতা নিশ্চিতকরণে প্রমাণভিত্তিক অনুশীলন ও অন্তর্ভুক্তিমূলক নীতি কাঠামোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এই কর্মশালাটি MAGENDA প্রকল্পের এশিয়া জুড়ে একাডেমিয়ায় টেকসই জেন্ডার সমতা প্রতিষ্ঠার বৃহৎ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Facebook Comments Box

Posted ৭:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1461 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins