শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-০৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হলেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

ঢাকা-০৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য হলেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল

নানা নাটকীয়তা এবং অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-৫ আসনে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসকারীভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশীদ মুন্না ২৯৭ ভোটের ব্যবধানে হেরেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

এই আসনে মোট কেন্দ্র ১৮৭টি। এরমধ্যে ট্রাক প্রতীকের আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল পেয়েছেন ৫০ হাজার ৬৩১ ভোট। অন্যদিকে নৌকার হারুনুর রশীদ মুন্না ৫০ হাজার ৩৩৪ পেয়েছেন। এই আসনে ভোট পড়েছে ২৩ শতাংশ। সাত জানুয়ারি নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী সজল মোল্লার সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। পরিছন্ন এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী পেয়ে ভোটাররাও ছিল অনেকটাই উৎফুল্ল। ভোটের দিন ভোট কেন্দ্রে কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে কাঙ্খিত বিজয় ও আসে ট্রাক প্রতীকে। তবে নানা নাটকীয়তা এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।

Facebook Comments Box

Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]