শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১৬ মে ২০২৬ প্রিন্ট
ছাত্ররাজনীতি থেকে জাতীয়তাবাদী রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে সক্রিয় ও পরিচিত মুখ ফয়সাল আহমেদ সজল। বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাকে একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অর্থনীতি বিভাগের (হল মর্যাদা) আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ধারাবাহিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের টিপু–সাত্তার কমিটিতে সদস্য, সাত্তার–পারভেজ কমিটিতে সহ-সম্পাদক, পারভেজ–খোকন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক এবং শাহীন–খলিল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব লাভ করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সফল নেতৃত্বের পর কেন্দ্রীয় ছাত্ররাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জুয়েল–হাবিব কমিটিতে যুগ্ম সম্পাদক এবং রাজিব–আকরাম কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন ফয়সাল আহমেদ সজল। রাজনৈতিক মহলে এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল -এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]