রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামীলীগের ১৩ মনোনয়ন ফরম ক্রয় করলেন ১৪ জন

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

Default Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য ব্রাহ্মণবাড়িয়া- ১ সংসদীয় ২৪৩ আসন থেকে এ পর্যন্ত ১৪ জনকে মনোনয়ন ফরম ক্রয় করেছে বলে জানা গেছে। আওয়ামীলীগের ১৩ জন ও মহাজোটের শরীক দল” বাসদ থেকে একজন। তাদের মাঝে দুইজন নারী সদস্য রয়েছে।

আওয়ামীলীগ থেকে বর্তমান এমপি বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম, আলহাজ্ব মোঃ নাজির মিয়া, রোমা আক্তার, এম এ করিম,আদেশ চন্দ্র দেব, এটি এম মনিরুজ্জামান সরকার, ইঞ্জিনিয়ার ইখতেশামূল কামাল, এ কে এম আলমগীর,এম বি কানিজ, মোঃ ফারুকুজ্জামান ফারুক,এডঃ রাখেশ সরকার, মাওলানা শেখ মোঃ ইব্রাহীম সুমন ও ইমরান হাই জাবেদ।তাছাড়াও মহাজোটের শরীক দল “বাসদ” থেকে বকুল হোসেন খান।

১৮ নভেম্বর ২০২৩ রোজ শনিবার থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন। তিনি নিজেও ওই দিন ফরম সংগ্রহ করেন। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করা হয়।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা ২১ নভেম্বর রোজ মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে বলে জানা যায়।

Facebook Comments Box

Posted ০৯:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]