রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

রবিবার, ২১ জুন ২০২৬   প্রিন্ট  

মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে

​কেরানীগঞ্জের শুভঢ্যায় মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধে এক বন্ধুর হাতে আরেক বন্ধুকে হত্যার মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ​নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানা শনিবার এই শোকাবহ পরিস্থিতিতে তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

​ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানা বলেন, “একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সকলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বিষয়।” তিনি বর্তমান সময়ের তরুণ প্রজন্মের গতিবিধি ও আচরণের ওপর অভিভাবকদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

​সোহেল রানা আরও বলেন, “আমাদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব নির্বাচন এবং মোবাইল ব্যবহারের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা এখন সময়ের দাবি। আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও পারিবারিক নজরদারিই পারে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনা প্রতিরোধ করতে।”
​নিহতের আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি পুনরায় গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]