রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ট্রাক উল্টে ড্রাইভার-হেলপার নিহত

রবিবার, ২১ জুন ২০২৬   প্রিন্ট  

কুষ্টিয়ার ট্রাক উল্টে ড্রাইভার-হেলপার নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথর বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এদূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায় তবে চালকের সহকারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, সকাল সাড়ে ৮ টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে একটি কালভাটের রেলিং ভেঙ্গে খাদের মধ্যে উল্টে পড়ে।

এসময় ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকটির আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। কিন্তু চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

Facebook Comments Box

Posted ০১:২৭ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]