রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে নির্বাচনী আমেজ, জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী আঃ কাইউম সরদার

রবিবার, ২১ জুন ২০২৬   প্রিন্ট  

শিবচরে নির্বাচনী আমেজ, জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী আঃ কাইউম সরদার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ ও জনসম্পৃক্ততায় ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং আগামী দিনের পরিকল্পনা জানাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা ও ভান্ডারীকান্দি ফজলুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আঃ কাইউম সরদার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শিক্ষিত, তরুণ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আঃ কাইউম সরদার সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, তিনি এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান তালুকদারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে।

তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ফলে ভান্ডারীকান্দি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। স্থানীয়দের মতে, শেষ পর্যন্ত জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতাই নির্ধারণ করবে কে হবেন ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]