মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
রবিবার, ২১ জুন ২০২৬ প্রিন্ট
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় চলমান খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। তথ্য মতে জানা যায়, ২০ শে জুন ২০২৬ ইং তারিখ রোজ শনিবার তিনি গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে অবস্থিত চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু।
প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের গুণমান ও অগ্রগতি পর্যালোচনা করেন।
উল্লেখ্য যে, এই প্রকল্পের আওতায় চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত খাল পুনঃখনন করা হচ্ছে, যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের ধারে দুই হাজার ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]