মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটের শাড়ি পরলেন অভিনেত্রী

রবিবার, ০৭ আগস্ট ২০২২   প্রিন্ট  

পাটের শাড়ি পরলেন অভিনেত্রী

পাটের শাড়ি পরে আলোচনার জন্ম দিলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই অভিনেত্রীর তেমনি দুটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, মনামী ঘোষ পাটের শাড়ি পরে পোজ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ করতেই জানা গেল আসল খবর।

শনিবার থেকে স্টার জলসা চ্যানেলে শুরু হচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। তার প্রথম এপিসোডের জন্যই মনামীর এই সাজ। নাচ, গান, অভিনয় সব কিছুতেই পারদর্শী মনামী। তাঁর স্টাইল সেন্সও একাধিকবার প্রশংসিত হয়েছে। এবার পাটের তৈরি পোশাক পরে নেটিজেনদের দৃষ্টিসীমায় পড়েছেন।

এই পোশাকেই ‘টাপা টিনি’র ছন্দে নেচেছেন মনামী ঘোষ। অভিনেত্রীর এই অভিনব সাজের নেপথ্যের কারিগর নীল এবং দেবজ্যোতি। মেকআপ করেছেন অমিত দাস। গয়না দিয়ে অভিনেত্রীকে সাজিয়েছে আভা ক্রিয়েশন। নিজের এই সাজের মাধ্যমে বাংলার পাটশিল্পকে কুর্নিশ জানিয়েছেন মনামী।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাটের এই শিল্প। এই সাজের মাধ্যমে পাটশিল্পের সেই সমস্ত কারিগরকে কুর্নিশ যাঁরা দিনরাত পরিশ্রম করে এই শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন এবং নিজেদের দক্ষতার মাধ্যমে আমাদের ছোটবেলা ও বড়বেলাকে সমৃদ্ধ করেছেন।’ ছবির পরই ভিডিও আপলোড করেন মনামী। যেখানে প্রথমে তাঁকে ‘টাপা টিনি’ গানের ছন্দে মাচের মহড়া দিতে দেখা যায়।

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ আগস্ট ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]