শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ

সোমবার, ১৯ আগস্ট ২০২৪   প্রিন্ট  

সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ

সোমবার ১৯ আগস্ট ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ সোমবার ১৯ আগন্ট ২০২৪ তারিখ সকাল ১০০০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ২৪০ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।

তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেঃ কমান্ডার আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]