রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট  

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি :

মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুখঃ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিডিসমাচার এর সম্মানিত উপদেষ্টা বাবু সুজিত রায় নন্দী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সুজিত রায় নন্দী এক শোকবার্তায় আবু ওসমান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী’র বীরত্বগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে। বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বীর মুক্তিযোদ্ধা । সাহিত্য চর্চার প্রতিও তাঁর ঝোঁক ছিল। মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত করে। তাঁর মৃত্যুতে বাঙালী জাতি এক শ্রেষ্ঠ সূর্য সন্তানকে হারালো।
উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী (৮৪) গত শনিবার আনুমানিক সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ০২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]