রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শনিবার, ২০ আগস্ট ২০২২   প্রিন্ট  

শেরপুর জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট শনিবার সকালে শেরপুর সদর হাসপাতালের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা.জসীম উদ্দিন এর সভাপতিত্বে এবং আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.খাইরুল কবির সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মোক্তাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর জেলা বিএমএ সভাপতি ডা.এম.এ বারেক তোতা, জেলা স্বাচিব’র সভাপতি ডা. মামুন জোস, শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি প্রকাশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মলয় মহন বল,শেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল আফিসার ডা.শারমিন রহমান অমি সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি হাসপাতালের সঠিক পরিচর্যা, পরিস্কার-পরিচ্ছন্নতার, সেখানে-সেখানে থুথু, ময়লা, পানের পিক যেন না ফেলতে পারে কর্তৃপক্ষকে সঠিক দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। সে সাথে রোগীদের সচেতন থাকার জন্য পরামর্শ দেন।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]