রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯জন, মোট শনাক্ত ৩৯৫ জন

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট  

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯জন, মোট শনাক্ত ৩৯৫ জন

নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৫ জনে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একই সময়ে জেলায় নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, সদর হাসপাতালে ৬ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে কোনো রোগী নেই।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৯৫ জন। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]