মহসিন সোহাগ: | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন সবচেয়ে বেশী আলোচনা সংরক্ষিত নারী আসন নিয়ে। নিলোফার চৌধুরী মনি একটি নাম, যার উচ্চারণেই ভেসে ওঠে সাহস, দায়বদ্ধতা, আদর্শের দীপ্ত ছায়া। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি এমন এক মানুষের প্রতিচ্ছবি, যিনি নিজের জীবনের প্রতিটি অধ্যায়কে অটল নৈতিকতা ও ন্যায়পরায়ণতার মূল্যবোধ দিয়ে রাঙিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্র রাজনীতির পথে যাত্রা শুরু করা, খুব অল্প বয়সেই শিখেছিলেন, সংগ্রাম মানে শুধু স্লোগান নয়, সংগ্রাম মানে নিজের বিশ্বাসকে ধারণ করে ঝড়ের ভেতরেও দাঁড়িয়ে থাকা। সেই ছাত্রজীবনের সংগ্রামের হাত ধরে যে নেতৃত্ব জন্মেছিল, তা পরে পরিণত হয় জাতীয় পর্যায়ের দায়িত্ববোধে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেখিয়েছেন, নেতৃত্ব মানে শুধু পদ নয় নেতৃত্ব মানে মানুষের প্রতি আস্থা ও নিজের প্রতি কঠোর সততা। বিগত স্বৈরাচারী সময়ের রক্তচ¶ু যখন মানুষকে ভয় পাইয়ে দিচ্ছিল, যখন অনেকেই নীরবতার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিলেন, সেই সময় নিলোফার চৌধুরী মনি নিজের ঘর, পরিবার, ছেলে-মেয়ে এমনকি নিজের জীবনকেও পরোয়া না করে দেশ ও গণতন্ত্রের প¶েই দাঁড়িয়েছেন। টিভি স্টুডিও থেকে রাজপথ, যেখানেই তিনি কথা বলেছেন, সেখানেই তার কণ্ঠ ছিল সাহসের, যুক্তির, সত্যের। হুমকি, ভয়ভীতি কিংবা প্রতিদিনের অনিশ্চয়তা তাকে দমিয়ে রাখতে পারেনি। মানুষ দেখেছে যেন এক নারীর মাঝে হাজার মানুষের সাহস সমবেত হয়েছে। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য, ছিলেন রাজনৈতিক অঙ্গনের দায়িত্বশীল উপস্থিতি, কিন্তু তার পরিচয় কেবল পদ নয়, তার প্রকৃত পরিচয় তার সততা। এই সততা শুধু ব্যক্তিজীবনে নয়, রাজনৈতিক আদর্শেও সমানভাবে স্পষ্ট।
তিনি কখনো নিজেকে বড় করে দেখাননি, কিন্তু তার নীতির দৃঢ়তা তাকে মানুষের কাছে বড় করে তুলেছে। সারা বাংলাদেশে তিনি সম্মান, সুনাম ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন ঠিক এই কারণেই। জামালপুর (সদর)-০৫ আসন তার জন্মভূমি, তার শেকড়। সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে আসা মনি শুধু জনপ্রিয় নন, তিনি সেই অঞ্চলের মানুষের আশার প্রতিচ্ছবি। সন্ত্রাস, চাঁদাবাজি, অবিচারের বিরুদ্ধে তার অবস্থান স্থানীয় মানুষকে সাহস দিয়েছে, ভরসা দিয়েছে। তারা জানে মনি শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি দাঁড়ান, তিনি লড়েন, তিনি পথ দেখান।
আজ নিলোফার চৌধুরী মনি এমন এক নেত্রী, যাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে রেখেও দেখা যায় একজন সংগ্রামী মানুষ হিসেবে, এমন এক নারী হিসেবে যিনি নিজের আদর্শের কাছে কখনো আপোষ করেন না, এমন এক ব্যক্তিত্ব হিসেবে যিনি দেখিয়েছেন সাহসীরাই ইতিহাস লেখে, আর ন্যায়পরায়ণরাই মানুষের হৃদয়ে স্থায়ী আসন পায়। সততা শক্তি, আর আদর্শই একজন মানুষকে অনন্য করে তোলে। নিলোফার চৌধুরী মনি’র জীবন তাই কেবল একটি রাজনৈতিক জীবন কাহিনি নয় এটি এক অনুপ্রেরণার গল্প একজন নারীর অদম্য অধ্যবসায়ের, নৈতিকতার, এবং মানবিকতার। তাই জামালপুর বাসীর আশা এই নেএী আবার ও এমপি হয়ে দেশ ও জনগণের সেবা করবে।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।