সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাজধানীর ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গ্রেফতার ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশন, নগদ অর্থ উদ্ধার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনেশনসহ কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী। সে দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামতো স্থানে বিভিন্ন লোকজনদের বিদেশি পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১০ কমান্ডিং অফিসার।

Facebook Comments Box

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]