বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে শতবর্ষী আমগাছের প্রকাশ্য নিলাম ডাক আগামীকাল 

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   প্রিন্ট  

Default Image

নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী মৌজায় রাস্তার পাশে অবস্থিত একটি শতবর্ষীয় আমগাছ নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আগামীকাল (৪ জুন ২০২৫ খ্রিঃ) বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হবে।

প্রাপ্ত তথ্যমতে, আমগাছটি মনোহরদী উপজেলার ০১ নং খাস খতিয়ানের আরএস ৩৯১৮নং দাগভুক্ত রাস্তার উপর অবস্থিত। গাছটি সরকারি সম্পত্তি হিসেবে জরুরি ভিত্তিতে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রকাশ্য ডাকের মাধ্যমে তা বিক্রি করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে অংশগ্রহণকারীদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থেকে ডাক দিতে হবে এবং নিম্নোক্ত শর্তসমূহ মানতে হবে:

শর্তাবলি:
১। ডাকের মোট টাকার উপর ১৫% ভ্যাট এবং ১০% আয়কর চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
২। সর্বোচ্চ ডাককারীর প্রস্তাবই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
৩। ডাকের পুরো টাকা এককালীন পরিশোধ করতে হবে।
৪। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে জামানত বাজেয়াপ্ত হবে এবং তা সরকারি কোষাগারে জমা হবে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে এই নিলাম সম্পূর্ণ প্রকাশ্যভাবে ও নির্ধারিত নিয়মে পরিচালিত হবে। আগ্রহী সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রায় শতবর্ষী আমগাছটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামের মাধ্যমে এ গাছ বিক্রির অর্থ সরকারি রাজস্ব খাতে জমা হবে।

Facebook Comments Box

Posted ০৮:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]