মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
এর আগে সকাল ১১টায় বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিএনপি জামাতের নাশকতামূলক হরতাল ও অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি বঙ্গবন্ধু স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাউতলী মোড়ে এসে শেষ হয়। সেখান থেকে আওয়ামীলীগের প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এসময় মোকতাদির চৌধুরী বলেন, জনগণের কল্যানে সারাজীবন কাজ করেছি। এবারও জয়ী হতে পারলে জনগণের কল্যানেই কাজ করে যাব।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]