শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও (কাঁচি প্রতিক) ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এসময় তার পক্ষে ইশতেহার পাঠ করেন এডভোকেট মোঃ শাহপরান।

ফিরোজুর রহমান তার ইশতেহারে জীব-বৈচিত্র রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুঃণ খনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে অকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ একটি পরিকল্পিত নগরীতে গড়ে তোলার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। পরে তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা মাহমুদুল হক ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]