রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাউবি প্রতিনিধি দলের নেপাল যাত্রা

শনিবার, ১৫ মার্চ ২০২৫   প্রিন্ট  

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাউবি প্রতিনিধি দলের নেপাল যাত্রা

বাউবি প্রতিনিধি দল নেপালের পোখারা বিশ্ববিদ্যালয় আয়োজিত ১৬-১৭ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য MAGENDA প্রকল্পের উদ্বোধনী সভায় যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর নেতৃত্বে ৪ (চার) সদস্যের একটি প্রতিনিধি দল ১৫ মার্চ ২০২৫ তারিখ ঢাকা ত্যাগ করেন।

এছাড়াও আগামী ১৯-২১ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৫” এ ‘দূরশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে অংশীদারিত্বের ভূমিকা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উক্ত সম্মেলনে উপাচার্যের সফর সঙ্গী ও আমন্ত্রিত বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ও MAGENDA প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, MAGENDA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, এবং MAGENDA প্রকল্পের গবেষক, আইকিউএসি এর পরিচালক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

উক্ত সফরে বাউবি প্রতিনিধি দল নেপাল ও ভারত ছাড়াও ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়গণের সঙ্গে যৌথ সভায় মিলিত হবেন। আশা করা হচ্ছে, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পোখরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা উদ্যোগ গ্রহণের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

Facebook Comments Box

Posted ১০:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]