রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মনোহরদীতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন

ইউএনও’র মানবিক উদ্যোগে আশ্রয়হীন যুবক পেলো নতুন ঠিকানা

সোমবার, ০২ জুন ২০২৫   প্রিন্ট  

ইউএনও’র মানবিক উদ্যোগে আশ্রয়হীন যুবক পেলো নতুন ঠিকানা

একটি সমাজ তখনই সুন্দর ও মানবিক হয়, যখন নেতৃত্বে থাকেন সহানুভূতিশীল ও মানবিক গুণে সমৃদ্ধ মানুষ। নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান সেই আদর্শেরই এক উজ্জ্বল উদাহরণ।

গত শনিবার রাতে উপজেলার হাতিরদিয়া বাজারের ব্যস্ত সড়কে এক অজ্ঞাত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক অবহেলিত অবস্থায় পড়ে ছিলেন। কেউ এগিয়ে আসেননি; কেউ পাশ কেটে গিয়েছেন, কেউবা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইউএনও এম এ মুহাইমিন আল জিহান। যুবকটিকে নিজ হাতে রাস্তা থেকে উদ্ধার করেন, পরিচ্ছন্নতার ব্যবস্থা নেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও ব্যক্তিগতভাবে বহন করেন ইউএনও।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ মানবিক উদ্যোগে মুগ্ধ হয়ে জানান, “এ ধরনের কর্মকাণ্ড সমাজের অসুন্দরতা দূর করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ইউএনও সাহেবের এই উদ্যোগে একটি আশ্রয়হীন জীবন ফিরে পেল নতুন ঠিকানা।”

ইউএনও’র মানবিক বক্তব্য:
এই উদ্যোগ প্রসঙ্গে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, মানুষ হিসেবে আমাদের প্রথম পরিচয় মানবতা। এই যুবকের কোনো নাম বা পরিচয় না থাকলেও সে আমাদেরই সমাজের অংশ। তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই ফেলে রাখা। আমরা ধারণা করছি, কেউ হয়তো তাকে এখানে ফেলে গেছে।

বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে তাঁকে ময়মনসিংহের ধলা ত্রিশালে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা হয়েও ইউএনও’র এই মানবিক দায়িত্ব পালনের উদাহরণ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিক এমনটাই প্রত্যাশা।

Facebook Comments Box

Posted ০৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]