মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া :
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের বিজয়নগরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলার দায়ে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের (কাঁচি প্রতিক) সমর্থক আক্কাছ ভূঁইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন উপজেলার আউলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আক্কাছ ভূঁইয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অর্থদন্ডপ্রাপ্ত আক্কাছ ভূঁইয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মধু ভুইয়ার ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদি হাসান শাওন বলেন, দুপুরে উপজেলার আউলিয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে রাস্তার উপর টানানো (ঝুলন্ত) নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ছিলো কাঁচি প্রতিকের সমর্থক আক্কাছ ভূঁইয়া
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আক্কাছ ভূঁইয়া পোষ্টার ছিঁড়ার কথা স্বীকার করায় ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে আক্কাছ কে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। অভিযুক্ত আক্কাছ ভূঁইয়া ভবিষ্যতে আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]