রাহিমা আক্তার রিতা | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট
আজ ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব মো. মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার)।
পুলিশ কমিশনার বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর গবেষণা অনুবিভাগের যুগ্মসচিব জনাব রেহানা ইয়াছমিন, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, কৃষি মন্ত্রণালয় এর নীতি-৩ শাখার উপসচিব জনাব মোহাম্মদ ইয়ামিন খান, বারি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. হাবিব মোহাম্মদ নাসের, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, রহমতপুর, বরিশাল এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. বিমল চন্দ্র কুন্ডু এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Posted ১১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।