রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শনিবার, ২৪ জুন ২০২৩   প্রিন্ট  

Default Image

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে
শুক্রবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিকেলে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্য শৈ হ্লা ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু মারমা,অজিত কান্তি দাশ,চৌধুরী প্রকাশ বড়ুয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম প্রমুক।

এসময় বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশে ঘটে যাওয়া বিভিন্ন ক্রান্তিকালে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন।
সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচিতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে একই সাথে বান্দরবানের সাত উপজেলাতেও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করে।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]