শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপন এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি এফ এস জামিল পাভেল। এ সময় প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক জেলা খাদ্য কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে

বক্তব্য রাখেন, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ও জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ এম নাঈমুর রহমান প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকাটি নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাশাপাশি গণমানুষের কথা বলে বিধায় অতি অল্প সময়েই সাড়া জাগিয়েছে। আগামীদিনে এই পত্রিকাটি আরো ব্যাপক ভাবে পাঠকের কাছে পৌছাবে বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে আলোচনা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৭:২১ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]