মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ২৭ মে ২০২৩ প্রিন্ট
দেশ রত্ন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ অনুণ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে ) সকালে বাগেরহাট পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের পুরাতন বাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। তাঁরা বাংলাদেশকে আবারও পাকিস্তানি ধ্যানধারণার রাষ্ট্র বানাতে চায়। তাই তাঁদের এ চেষ্টাকে প্রতিহত করা হবে। বক্তারা আরো বলেন,‘তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায় না, মূলত বাংলাদেশের মানুষের স্বপ্নকে হত্যা করতে চায়। আমরা এটি বাস্তবায়িত হতে দেব না।’ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি বশিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইবনে মিজান হিরুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমীকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শীতা রানি দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেমস মীর, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। এর আগে জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকীর নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এ ছাড়াও মহিলা আওয়ামীলীগ নেতৃ তালুকদার রিনা সুলতানার নেতৃত্বে মহিলা আওয়ামীলীগের একটি মিছিল সমাবেশে যোগ দেয়।
Posted ১০:০১ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]