রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার

প্রকৌশলী বশির আহমেদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রতিবাদ

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

প্রকৌশলী বশির আহমেদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে স্বনামধন্য প্রকৌশলী মো. বশির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি যেভাবে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ নরসিংদীসহ অন্যান্য জেলায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি নরসিংদী থেকে বদলি হয়ে অন্য জেলায় চলে যান। পেশাদারিত্ব ও নৈতিকতা রক্ষার কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বশির আহমেদসহ নরসিংদীর একাধিক সম্মানিত ব্যক্তি সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় করা, যাতে ভীতি প্রদর্শন করে আর্থিক লাভবান হওয়া যায়।
এ বিষয়ে প্রকৌশলী বশির আহমেদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি কিছু অসাধু চক্র আমার সম্মানহানির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এ বিষয়ে আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয়রাও এই অপপ্রচারের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছেন। শিবপুর উপজেলার চৈতন্যা এলাকার একাধিক ব্যক্তি জানান, “বশির আহমেদ আমাদের এলাকার গর্ব। তার মতো একজন সৎ, বিনয়ী ও সমাজসেবী মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ শুনে আমরা মর্মাহত। এ ধরনের গুজবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, এই ধরনের অপপ্রচার একটি নির্দিষ্ট কৌশল অনুযায়ী পরিচালিত হয়, যেখানে প্রথমে সহানুভূতির গল্প দিয়ে পরিচয় তৈরি করা হয়, এরপর ধীরে ধীরে ব্ল্যাকমেইল ও মানহানিকর কর্মকাণ্ড চালানো হয়।
এই পরিস্থিতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জরুরি হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে কঠোর নজরদারি এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Facebook Comments Box

Posted ০৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]