অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ মে ২০২৫ প্রিন্ট
আমি মোক্তার হোসেন, স্টোর কিপার, নরসিংদী সদর হাসপাতাল, সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদগুলোতে উল্লেখ করা হয়েছে, আমি সরকারি ওষুধ চুরি করে কোটিপতি হয়েছি, কালো টাকার মাধ্যমে সম্পদ গড়েছি এবং ভুয়া দলিল সৃজন করে একজন সাংবাদিকের জমি দখলের চেষ্টা করেছি—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ধরনের সংবাদ আমার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত সম্মান ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
প্রথমত, সংবাদে আমার নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেটি আমি কোনো সাংবাদিককে দেইনি। আমার নাম ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করা অত্যন্ত অনভিপ্রেত ও সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী।
দ্বিতীয়ত, আমার শ্বশুর মো. মজিবুর রহমান আফ্রাদ একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি তাঁর নিজ অর্থে বৈধভাবে জমি ক্রয় করেছেন। এখানে আমার কোনো আর্থিক সহায়তা বা সম্পৃক্ততা নেই। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে সংবাদে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
তৃতীয়ত, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে কোনো সময় কোনো বিভাগীয় অভিযোগ, তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়নি। অথচ কোনো প্রমাণ বা নথি ছাড়া আমাকে “ভূমিদস্যু”, “কালো টাকার মালিক” বা “চোর” আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদগুলো স্পষ্টতই আমার মানহানি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার অপপ্রয়াস।
এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের ফলে আমি ও আমার পরিবার মানসিকভাবে চরম হেনস্তার শিকার হচ্ছি। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে অনুরোধ করছি—তারা যেন এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করে।
ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ বন্ধ না হলে, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।
–মোক্তার হোসেন, স্টোর কিপার, নরসিংদী সদর হাসপাতাল।
Posted ০৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]