শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ প্রিন্ট
অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র উদ্যোগে চট্টগ্রাম জোনের ছয়টি শাখায় সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ১৯ জুন লোহাগাড়া শাখায় এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম রানা।
ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা বিতরণ করা হয়।
লোহাগাড়া শাখায় আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম এবং এপিএম মো. কবির হোসেন।
দোহাজারী শাখায় উপস্থিত ছিলেন জোনাল আইটি মো. এনামুল হক চৌধুরী।
চন্দনাইশ শাখায় উপস্থিত ছিলেন জোনাল এও মো. মাহফুজার রহমান।
পটিয়া শাখায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. আয়ুবুর রহমান।
বন্দর শাখায় উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. বেলাল উদ্দিন, শাখা ব্যবস্থাপক মো. মুনজুর রহমান এবং হিসাব কর্মকর্তা শেখর বড়ুয়া। এছাড়াও অন্যান্য কর্মকর্তারাও ক্যাম্পে অংশ নেন।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. শোহাইরা বিনতে ইসলাম, ডা. মৌসুমী কবির, ডা. মনোজ সিনহা এবং ডা. আব্দুল্লাহ আল মামুন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুহিব সরকার, মো. মেহেদী হাসান লেমন, মো. জাফর আলী, মো. ওমর ফয়সল রিজভী, মো. ফজলু মিয়া এবং মো. সোহেল রানা।
পিএমকে’র সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) একটি অলাভজনক উন্নয়ন সংস্থা। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি আমরা সবসময় সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
সংস্থাটি ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
Posted ০৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]