বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুমাজ্জল হোসেন রুবেল

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   প্রিন্ট  

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রুমাজ্জল হোসেন রুবেল

ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা। এই উপলক্ষে দৈনিক বাংলার নবকণ্ঠ-এর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক রুমাজ্জল হোসেন রুবেল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও আত্মনিয়োগ। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আমরা শিখি বিনম্রতা, সহনশীলতা এবং দরিদ্রের পাশে দাঁড়ানোর চেতনা।

তিনি আরও বলেন, দৈনিক বাংলার নবকণ্ঠ এর পথচলায় আমাদের সম্মানিত লেখক, পাঠক, সংবাদকর্মী, প্রতিবেদক, হকার, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী—যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন—তাদের প্রতি জানাই অন্তর থেকে কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি ও প্রেরণা। সংবাদপত্র শুধু তথ্য নয়, সমাজের দায়িত্বও বহন করে।

রুমাজ্জল হোসেন রুবেল বলেন, একটি সংবাদপত্র কেবল খবর পরিবেশন করে না, এটি একটি সমাজের বিবেক, প্রতিবাদ ও প্রগতির কণ্ঠস্বর। ঈদের এই শুভ মুহূর্তে আমরা প্রতিশ্রুতি করছি—সত্য, ন্যায়ের পথে অবিচল থেকে মানুষের কল্যাণে কাজ করবো। সবার সহযোগিতায় বাংলার নবকণ্ঠ হয়ে উঠুক গণমানুষের মুখপাত্র।

ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্যময় সমাজ গঠনের আহ্বান জানান। ঈদের আনন্দে ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ যেন এক কাতারে দাঁড়ায়—এমনটাই তাঁর প্রত্যাশা।

ঈদ মোবারক!
পবিত্র ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

রুমাজ্জল হোসেন রুবেল
সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার নবকণ্ঠ
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট এসোসিয়েশন

Facebook Comments Box

Posted ০২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]