রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ও সেন্ট্রাল অক্সিজেন চালু

মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট  

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ও সেন্ট্রাল অক্সিজেন চালু

রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওটিতে সিজারিয়ান অপারেশন, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও হাসপাতালের এনসিডি কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসবের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এসময় তিনি প্রথম সিজারিয়ান শিশুকে দেখে উপহার প্রদান করেন।তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। সে সময় ৩১ শয্যার হাসপাতালে প্রায় অর্ধশত রোগী ভর্তি থাকায় বারান্দায় থাকা রোগীদের গরমে কস্ট দেখে তৎক্ষণাৎ ১০টি সিলিং ফ্যান কিনে দেন। এছাড়াও শীঘ্রই জেনারেটর, ল্যাবের সরঞ্জামাদি কিনে দেয়াসহ মাঠ সংস্কারের আশ্বাস দেন।পরে তিনি হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাবেয়া বসরীর সভাপতিত্বে ও আরএমও ডা: মাহফুজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম। বক্তব্য রাখেন হুজুরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্নহার থানার ওসি ইসমাইল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কামরুজ্জামান, সাংবাদিক কাজী নাজমুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]