শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নেদারল্যান্ডস এর এগ্রি-বিজনেস ট্রেড মিশন প্রতিনিধি দলের বারি পরিদর্শন

রাহিমা আক্তার রিতা   |   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩   |   প্রিন্ট

নেদারল্যান্ডস এর এগ্রি-বিজনেস ট্রেড মিশন প্রতিনিধি দলের বারি পরিদর্শন

নেদারল্যান্ডস এর এগ্রি-বিজনেস ট্রেড মিশন এর ১০ (দশ) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর গবেষণা অনুবিভাগের যুগ্মসচিব জনাব রেহানা ইয়াছমিন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

অতিথিবৃন্দ ইনস্টিটিউটের আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাব, জীব প্রযুক্তি বিভাগের ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1461 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins