বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা এখন আরও সহজ ও নাগালের মধ্যে

রবিবার, ২৯ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা এখন আরও সহজ ও নাগালের মধ্যে

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্তমানে নাগরিকদের জন্য বহুমুখী সেবা কার্যক্রম চালু রয়েছে, যা ব্যবসা, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে মানুষের জীবনকে সহজ করে তুলছে।

বেবী ফুড ও দুগ্ধজাত পণ্য বিক্রয়ের লাইসেন্স, ডুপ্লিকেট ও নবায়নের ব্যবস্থা রয়েছে। একইভাবে জুয়েলারি ও স্বর্ণের ডিলিং লাইসেন্স সম্পর্কেও রয়েছে আবেদন, নবায়ন ও ডুপ্লিকেট কপি প্রদানের সুযোগ। কাপড়-সুতা, লৌহ-ইস্পাত ও হার্ডওয়ার, সিমেন্ট, স্যানিটারি এবং পানি সরবরাহ সামগ্রীর ব্যবসার ক্ষেত্রেও জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন পাওয়া যায়।

আবাসিক হোটেল ও রেস্তোরাঁ পরিচালনার জন্য নিবন্ধন ও লাইসেন্স প্রদানের পাশাপাশি মালিকানা ও নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হচ্ছে। এসিড ব্যবহারের জন্য রয়েছে লাইসেন্সিং ব্যবস্থা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যয়ন, এনজিও প্রকল্প বাস্তবায়ন প্রত্যয়ন এবং এতিমখানা নিবন্ধনের জন্যও অনলাইনে আবেদন করা যাচ্ছে।

স্ট্যাম্প ভেন্ডর, ইটভাটা পরিচালনা ও ইট পোড়ানোর জন্য রয়েছে পৃথক অনুমোদন প্রক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে প্রিজাইডিং অফিসার নিয়োগ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনাপত্তিপত্র, শিক্ষা সফরের অনুমতিও এখান থেকেই দেওয়া হচ্ছে।

বিস্ফোরক দ্রব্য, কেমিক্যাল, লুব্রিকেটিং অয়েল, বিটুমিন এবং পেট্রোল, সিএনজি, এলপিজি ব্যবহারের জন্যও প্রয়োজনীয় অনাপত্তিপত্র এখান থেকে পাওয়া যায়।

তেল, চিনি, লবণ, সাবান ও ডিটারজেন্টসহ ভোজ্য ও ব্যবহার্য পণ্যের পাইকারী বা সরবরাহ লাইসেন্স দেওয়া হচ্ছে নিয়মিত। পাশাপাশি কাগজজাত সামগ্রী, চিকিৎসা যন্ত্রপাতি ও অস্ত্রোপচার সরঞ্জাম, গ্লাস ও গ্লাসওয়্যার, বাইসাইকেল যন্ত্রাংশ, টায়ার-টিউব এবং বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায়িক লাইসেন্সও এখন অনলাইনে আবেদনের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব সেবার ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হয়।

সেবাগুলো আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে জেলা প্রশাসন নিয়মিত উদ্যোগ নিচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। নাগরিকদের জেলা প্রশাসকের ওয়েবসাইট ও অফিসে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নির্ভুল ও সময়োপযোগী সেবা পেতে পারেন।

Facebook Comments Box

Posted ০৮:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]