সুলতান উদ্দিন, গাজীপুর
রবিবার, ১৪ জুন ২০২৬ প্রিন্ট
গাজীপুর সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মিজ্ তানজিলা খানম (যুগ্ম সচিব)। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টার দিকে নগর ভবনে কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নগর ভবনের সব কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, আমি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহন করে আজকেই যোগদান করেছি। বর্তমান সরকার একটা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে চায়। তিনি আরও বলেন, জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি কর্পোরেশনে আসেন। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তার জন্য সিটি কর্পোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি কর্পোরেশন থেকে ফিরে না যায়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মিজ্ তানজিলা খানমকে পদায়ন করে গত ১ জুন প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত মিজ্ তানজিলা খানমকে প্রেষণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা ওই আদেশে জনস্বার্থে পদায়নটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
Posted ০২:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]