সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ভারী বর্ষণে পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

নন্দীগ্রামে ভারী বর্ষণে পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভারী বর্ষণ ও দুই নদীর পানি বেড়ে যাওয়ায় কৃষকের আমন ধান, কাঁচা মরিচ ও নানা জাতের সবজি পানিতে ডুবে গেছে। এতে ভাঙতে বসেছে হাজারো কৃষকের স্বপ্ন। দেশের শস্যভান্ডার হিসাবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এরপাশ দিয়ে বয়ে গেছে ভদ্রাবতী ও নাগর নদী। এই দুই নদীর পানি বেড়ে যাওয়ায় ও কয়েক দিনের টানা বর্ষণে নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এখন আতঙ্কিত।

রোববার (০৮ অক্টোবর) সকালে নন্দীগ্রাম উপজেলায় ডুবে যাওয়া জমির ধান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক।

সরজমিন দেখা গেছে, কয়েকদিনের উপজেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার মুরাদপুর, চকরামপুর, গুলিয়া, দমদমা, কৃষ্ঠপুরসহ বিভিন্ন মাঠের ফসল ডুবে গেছে। পানি যদি দু’একদিনে কমে না যায় তাহলে অধিকাংশ ধান পচে যাবে। নতুন করে চারা রোপণ করার সময়ও এখন নাই।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৪২০ হেক্টর ও কাঁচা মরিচসহ সবজির লক্ষ্যমাত্রা ৫০০ হেক্টর। এ উপজেলায় বৃষ্টিতে ধান ডুবে ৭০ হেক্টর ও সবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে। তবে কৃষকরা দাবি করছেন ক্ষতির পরিমাণ আরো বেশি হবে।

উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, তার ৯ বিঘা আমন ধান ও দুই বিঘা মরিচ গাছ পানির নিচে ডুবে আছে। উপজেলার অধিকাংশ কৃষক বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। হঠাৎ ঢলের পানিতে ফসল ডুবে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে যাবে।

একই এলাকার কৃষক মজনু মিয়ার এক বিঘা মরিচ, মনির উদ্দিনের ৮ বিঘা ও আব্দুল হাকিমের ৫ বিঘা জমির আমন ধান পানিতে ডুবে গেছে। তারা বলেন, চার দিন যাবৎ আমনের ধান পানির নিচে আছে। আইজ সারা দিন খেতে পানির সাথে আসা কচুরিপানাগুলা সরাইলাম। পানি না নামলে তো বিপদে পড়মু। পানি কমলে বোঝা যাবে ফসলের কী পরিমাণ ক্ষতি হছে।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, টানা বর্ষণে এই উপজেলায় কিছু জমিতে পানি উঠেছে। প্রাথমিক তথ্যে পানিতে ডুবে ধান ৭০ হেক্টর ও সবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে। আশা করছি পানি তারাতাড়ি নেমে গেলে ধানের কোনো ক্ষতি হবে না।

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]