নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ প্রিন্ট
১৬ মে ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ১৯টি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা আজ বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইংরেজি মাধ্যম এর শ্রেষ্ঠ স্কুল ও কলেজসমূহকে সেনাবাহিনী প্রধানের ট্রফিসহ বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
উক্ত সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
Posted ০৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]