রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড

নক   |   সোমবার, ২৮ আগস্ট ২০২৩   |   প্রিন্ট

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার দুপুরের দিকে পৌরশহরের নকলা-চন্দ্রকোনা মোড় এলাকার রাসেল মিয়া ও সায়েদুল ইসলামের খাবারের হোটেলে এবং থানার সামনে ধানহাটী রাস্তার জুলহাস উদ্দিন ও নবী হোসেনের হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযানে রাসেল মিয়া, সায়েদুল ইসলাম, জুলহাস উদ্দিন ও নবী হোসেনকে প্রতিজনে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সাদিয়া উম্মুল বানিন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করলে এবং এর যথাযথ প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় নকলা থানার এএসআই ফজলুল হক, ইউএনও’র সিএ আশরাফুল আলম শাহিনসহ পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২২ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins