রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দারুস সালামবাসীর পাশে থাকার অঙ্গীকার নিপুন রায় চৌধুরীর

দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা ১নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   প্রিন্ট  

দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা ১নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বৈঠকে দারুস সালাম এলাকার জনগণের দুঃখ-কষ্টের কথা শোনেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি মাদকবিরোধী অভিযানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দারুস সালামে সার্বক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করা হবে। এলাকার রাস্তার দুর্ভোগও দ্রুত সমাধান করা হবে। বিএনপি ক্ষমতায় এলে মাদকমুক্ত পরিবেশসহ সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন করা হবে এবং প্রতিটি মানুষের পাশে থাকা হবে—যেমন এখন আছি, তেমনিভাবেই ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।

তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন ১নং ইউনিট বিএনপির সভাপতি মতিউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, শুভাঢ্যা ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ তারিফ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহীদ এবং থানা বিএনপির মাহবুব আলম মামুন প্রমুখ  উপস্থিত ছিলেন।

এছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব মো. মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বৈঠক শেষে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিস্বার্থে লিপ্ত হলে তা বরদাস্ত করা হবে না। সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

Facebook Comments Box

Posted ০৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]