সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনেই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর একজন হচ্ছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী মাহিয়া মাহি। আরেক জন আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য আয়েশা আক্তার জাহান ডালিয়া।
তাঁদের মধ্যে স্থানীয় বাছাইয়ে প্রার্থিতা বাতিল হওয়ার পর সর্বোচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়ে গতকাল সোমবার প্রতীক পেয়েছেন আয়েশা আক্তার জাহান ডালিয়া তাঁর প্রতীক বেলুন। মাহিয়া মাহির প্রতীক ট্রাক।
এই আসনে মোট প্রার্থীর সংখ্যা ১১ জন রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ প্রার্থী এই আসনে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এবারও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ২০০৮ সাল থেকে টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য তিনি।আয়েশা আক্তার জাহান ডালিয়া প্রতীক পাওয়ার পরই তার নিজ এলাকার মানুষদের সাথে দেখা করার জন্য গোদাগাড়ী -তানোর বের হন, এরপর তানোর উপজেলার পাঁচ টি ইউনিয়নের সরনজয়,কলমা, কামারগাঁ, চান্দুরিয়া,ও তালন্দ এলাকায় নির্বাচনী প্রচারনা চালান। প্রার্থিতা বাতিলের কারণে ১মে তিনি নির্বাচনী প্রচার চালাতে পারেননি। তবে দ্রুতই প্রচারনার শূন্যতা পূরণ হয়ে যাবে বলে তিনি জানান এই প্রতিবেদককে।আয়েশা আক্তার জাহান ডালিয়া বলেন,গত ১২ বছর ধরে ফাউন্ডেশনের(পিপুলস রোকেয়া ফাউন্ডেশন) মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করে কসছি। এই অঞ্চলের সাধারণ মানুষ আমার শক্তি ও সাহস। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে পিছিয়ে পড়েছিলাম।আমি আমার নির্বাচনী এলাকায় মানুষের দ্বারে দ্বারে প্রায় চার বছর ধরে ঘুরছি, এবং এলাকার মানুষদের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করেছি। তাদের জন্য কাজ করছি, এবং ভবিষ্যতে কাজ করে যাব।আমি আশাবাদী তারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। আল্লাহ ভরসা।
Posted ১০:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]