রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

–ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১৮৫ বোতল ফেনসিডিল, ইয়াবা ও বিয়ারসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   প্রিন্ট  

–ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১৮৫ বোতল ফেনসিডিল, ইয়াবা ও বিয়ারসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এইে স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৯ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৫৫,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের ১৮৫ (একশত পঁচাশি) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনির হোসেন (২০) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ও রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ৮৫০ (আটশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৭ (সাতচল্লিশ) বোতল বিদেশী বিয়ারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বিল্লাল (২০) ও ২। মোঃ মহিউদ্দিন শ্রাবন (৩৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ২৬০/- (দুইশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]